Page 1 / 1
পুঁজিবাজারে ফের কাল থেকে লেনদেন
01/18/2011 11:28 am

Administrator
Forum Addict


Regist.: 01/16/2011
Topics: 77
Posts: 29
OFFLINE
ঢাকা, ১৮ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): পুঁজিবাজারে আগামীকাল বুধবার থেকে ফের স্বাভাবিক লেনদেন শুরুর সিদ্ধান্ত নিয়েছে এসইসি। মঙ্গলবার ব্যাপক দরপতনের মুখে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন বন্ধ করে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। পরে এসইসি'র সদস্য কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে ফের লেনদেন শুরুর এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেলে বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমিশনের বৈঠকে বসেছে এসইসি। পুঁজিবাজারে ৯ কার্যদিবসের মধ্যে এ নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দফায় শেয়ার লেনদেন বন্ধ করে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এসইসি জানিয়েছে, বাজারে ক্রেতা না থাকায় অধিকাংশ কোম্পানির শেয়ারের দর পড়ে যাবার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দর পতনের মধ্য দিয়ে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুচকের অধ:পতনও হতে থাকে। এসময় এসইসির সার্ভিলেন্স কক্ষে বসে লেনদেন পর্যবেক্ষণ করছিলেন সংস্থার চেয়ারম্যান জিয়াউল হক খন্দোকার ও সদস্য মো. ইয়াসিন আলী। দুপুরের দিকে ক্রেতাশূন্য হয়ে পড়ে শেয়ারবাজার। সাধারণ সুচক পড়ে যায় ২৪৩ পয়েন্ট। বন্ধের আগ পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার। এরমধ্যে কমেছে ২৩৪টির, বেড়েছে ১০টির। একই অবস্থা দেখা যায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। এ পরিস্থিতিতে আরও পতনের আশঙ্কায় তাৎক্ষণিক লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেয় এসইসি। শেয়ারবাজারে টানা ব্যাপক দরপতন এবং লেনদেন বন্ধের প্রতিবাদে ডিএসই'র সামনে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।
উল্লেখ্য, এ বছরের এ পর্যন্ত ১৩ কার্যদিবসের ১০ দিনই দরপতন হয়েছে পুঁজিবাজারে। এরমধ্যে পতনের মুখে মঙ্গলবারসহ দুই কার্যদিবসে লেনদেন বন্ধ করে দেয় এসইসি। গত ১০ জানুয়ারি ডিএসই'র সাধারণ সুচক ৬৬০ পয়েন্ট পড়ে যায়। দিনের লেনদেনের প্রথম ৫০ মিনিটে সাধারণ সুচক কমার নতুন রেকর্ড হয় ডিএসই'তে। ওই পরিস্থিতিতে লেনদেন বন্ধ ঘোষণা করে এসইসি। তবে মঙ্গলবার বাজারে শেয়ার ক্রেতা না থাকায় আবারও বড় ধরনের পতনের আশঙ্কায় লেনদেন বন্ধ করে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।



Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview