| 01/17/2011 3:08 pm |
 Administrator Forum Addict

Regist.: 01/16/2011 Topics: 77 Posts: 29
 OFFLINE | ঢাকা: পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।
ডিএসইর বোর্ড রুমে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমএবি), বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হবে বলে ডিএসই সূত্র নিশ্চিত করেছেন। একই সঙ্গে ওই জরুরি বৈঠকে বাজারের বর্তমান অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের করণীয় এবং মার্চেন্ট ব্যাংক ও ব্যাংকগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হবে।
এ ব্যাপারে ডিএসই‘র সভাপতি মো. শাকিল রিজভী বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বৈঠকের আলোচ্য বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি, মার্জিন লোন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে ডিএসই‘র আরেকটি সূত্র নিশ্চিত করেছে, মঙ্গলবারের জরুরি বৈঠকের পর বুধবার ডিএসইর সকল সদস্যদের সঙ্গে পরিচালনা পর্ষদ আরেকটি জরুরি বৈঠকে বসবেন। সেখানে পুঁজিবাজারের সার্বিক এবং ব্রোকারেজ হাউজগুলোর করণীয় নিয়ে আলোচনা হবে।
|
|
|