DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > MARKET TREND
বাংলাদেশ ব্যাংক ও এসইসি'র কতিপয় সিদ্ধান্ত, বাজারের উপর এর সম্ভাব্য প্রভাব
Page 1 / 2 1 - 2 Next »

01/18/2011 10:38 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
বাংলাদেশ ব্যাংক ও এসইসি'র কতিপয় সিদ্ধান্ত, বাজারের উপর এর সম্ভাব্য প্রভাব ও আগামীকালের(১৯-০১-২০১১) বাজার পূর্বাভাসঃ

আজকের (১৮-০১-২০১১) বাজারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)কর্তৃক নিম্ন লিখিত সিদ্ধান্ত নেয়া হয়েছেঃ

বাংলাদেশ ব্যাংক:
১।  ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে আরো ২শ কোটি টাকা ডিমান্ড লোন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ লোন দেয়া হয়। এর আগে গতকালও ২০০ কোটি টাকা লোন দেয়া হয়। সবমিলিয়ে শেয়ার বাজারকে চাঙ্গা করতে আইসিবিকে ৪শ কোটি টাকা লোন দিল বাংলাদেশ ব্যাংক।
২।  ব্যাংকগুলোর নগদ টাকার ঘাটতি পূরণ করতে বাংলাদেশ ব্যাংক আজ ১৫টি ডিলার ব্যাংককে ৪ হাজার ৫০৭ কোটি ১৮ লাখ টাকা তারল্য সহায়তা এবং ১৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ৩ হাজার ২৬১ কোটি ৩২ লাখ টাকা রিপো সুবিধা প্রদান করেছে। তবে আজ রিপোর চাহিদা ছিল ১৮ হাজার ৪২ কোটি ৯৩ লাখ টাকা।
৩।  গত সপ্তাহে ট্রেজারি বন্ডের ২০০ কোটি টাকার নিলাম স্থগিত করার ফলে বাজারে ওই ২০০ কোটি টাকা রয়ে গেছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি):
৪। পুঁজিবাজারের তালিকাভুক্ত সবগুলো কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৫।  স্টক ডিলারদের জন্য মেম্বারস মার্জিনের ফি লিমিট ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র স্টক ডিলারদের শেয়ার ক্রয়ের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।

উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাজারে কিরূপ  প্রভাব ফেলবে তা একটু আলোচনা করা যাক।। আইসিবি কে ২০০ কোটি টাকা ঋন দেওয়ায় তাদের ক্রয়ক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে গত ১০ তারিখের ব্যাপক ধ্বসের পর আইসিবি কে যে ২০০ কোটি টাকার ঋন দেওয়ার ঘোষনা দেওয়া হয় সেই টাকায় তারা শেয়ার ক্রয় করে গত ১৭ তারিখে। তাই আগামীকালই আইসিবি উক্ত টাকার শেয়ার কিনতে পারবে বলে মনে হয় না। ব্যাংকগুলোকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার তারল্য সহায়তা এবং তিন হাজার কোটি টাকারও বেশি  রেপো সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকগুলো ঐ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করবে তেমন আশা করা যায় না। বেশিরভাগ ব্যাংক তাদের আমানতের চেয়ে বেশি বিনিয়োগ করে বসে আছে, ফলে তারল্য সংকট কাটছে না। এদিকে বিভিন্ন ব্যাংকের মার্চেন্ট শাখাকে পৃথক সাবসিডিয়ারী কোম্পানী হিসেবে রুপান্তরের সিদ্ধান্তের কারনে ব্যাংকিং চ্যানেল থেকে সহজে টাকা আসতে পারছে না। গত সপ্তাহে ট্রেজারী বিলের নিলাম স্থগিত করায় ওই টাকা বাজারে থেকে যাওয়ার  কথা, কিন্তু তা কোথায় গেলো? শেয়ার বাজারে তো ঐ টাকা আসেনি। মার্চেন্ট ব্যাংকগুলো যে পরিমান শেয়ার কিনছে তার চেয়ে দ্বিগুন শেয়ার বিক্রি করছে।  তাই ব্যাংলাদেশ ব্যাংকের নেয়া এসব সিদ্ধান্ত বাজারে তেমন প্রভাব ফেলবে বলে তেমন আশাবাদী হওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক, এসইসি বার বার বলা সত্ত্বেও ব্যাংকগুলো শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সবগুলো কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু কতদিনে তা কার্যকর করা হবে সে বিষয়ে সুষ্পস্ট কিছু বলা হয়নি। এর আগে দেখা গিয়েছে কোন কোম্পানীর শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের পর ঐ শেয়ারের দাম  ১০-২০% বৃদ্ধি পেয়েছে যা বাস্তবতার নিরিখে একেবারেই যুক্তিহীন। আবার পড়তি বাজারে অভিহিত মূল্য পরিবর্তনের পর তার দাম বাড়েনি, বরং সার্বিক বাজারের সাথে এগুলোর দামও পড়েছে। তাই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে না এলে এই সিদ্ধান্ত তেমন কাজে আসবে না। স্টক ডিলারদের জন্য মেম্বারস মার্জিনের ফি লিমিট ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকায় নির্ধারণ করায় এখন তারা ১৫ কোটি টাকা পর্যন্ত শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন সুবিধা পাবেন। এটি অবশ্যই একটি ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু তারা যদি শেয়ার না কেনেন তাহলে এই সুবিধা কতটুকু কাজে আসবে তা বলা যাচ্ছে না।

এখন যেটা করা প্রয়োজন তা হল মার্চেন্টগুলোকে শেয়ার কিনতে বাধ্য করা। মিউচুয়াল ফান্ড গুলো কেন হাত গুটিয়ে বসে আছে তার একটা ব্যাখ্যা চাওয়া যেতে পারে। শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষনায় ১০০ টাকা মূল্যের শেয়ারের দাম কালকে বাড়বে এটা নিশ্চিত করে বলা যায়, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই আগ্রহের সুযোগ নিয়ে কালকে বা পরশু মার্চেন্ট ব্যাংকগুলো তাদের শেয়ার অফলোড করে দেবে না - এই নিশ্চয়তা কে দেবে?

বিভিন্ন ফোরাম,ব্লগ, পেজ এ ইতিমধ্যে গুজব রটনাকারীদের চটকদার গুজব শুরু হয়ে গেছে। আগামীকাল গত ১১ তারিখের মত ১০০০ পয়েন্ট সূচক বাড়বে বলেও অতি উৎসাহীরা গুজব ছড়াচ্ছে। আগামীকাল বাজার বাড়বে এটা সত্য, তবে তা ১০০-২০০ পয়েন্টের বেশী বাড়বে তা আশা করা যায় না।

এর আগেও বলেছি, এখনো বলছি, বাজার তার স্বাভাবিক ধারায় ফিরে আসবে। তাই সময় এসেছে ভালো মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগ করার। আগামীকাল যদি বাজার চাঙ্গা থাকে গ্যাম্বলাররা এর সুযোগ নিয়ে দুর্বল শেয়ারের দামও বাড়াবে। তাই ফাঁদে পা না দিয়ে দুর্বল ভিত্তির শেয়ার এই সুযোগে বিক্রি করে মৌলভিত্তির শেয়ার কিনুন। আরেকটি কথা না বললেই নয়, মৌলভিত্তির যে সব শেয়ারের গত ডিসেম্বরে আর্থিক বর্ষ শেষ হয়েছে সে সব শেয়ারে বিনিয়োগ এ মুহুর্তে আপনার পুঁজি বাঁচানোর একটা রক্ষাকবচ হতে পারে।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/18/2011 10:57 am

NEWBIE

Regist.: 01/10/2011
Topics: 0
Posts: 8
OFFLINE
অসাধারণ বিশ্লেষণ।আপনাকে অসং্খ্য ধন্যবাদ তাজ ভাই। কিন্তু আমার মনে হয় সব মিলিয়ে আগামি কালকে ৫০০ পয়েন্ট বাড়তে পারে।আর কালকে কি সব টাকা ক্যাশ করা ঠিক হবে??????
................
মার্কেট স্হিতিশীল হতে আর কত সময় লাগবে??
Quote   
01/18/2011 11:07 am

Senior Member

Regist.: 12/20/2010
Topics: 0
Posts: 43
OFFLINE
Thanks. I appreciate your simple and straight forward analysis of complex issues. Pl keep the spirit on and looking forward to seeing our investment plan at an opportune moment. Regards always
Quote   
01/18/2011 11:17 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Anu Anwar:
অসাধারণ বিশ্লেষণ।আপনাকে অসং্খ্য ধন্যবাদ তাজ ভাই। কিন্তু আমার মনে হয় সব মিলিয়ে আগামি কালকে ৫০০ পয়েন্ট বাড়তে পারে।আর কালকে কি সব টাকা ক্যাশ করা ঠিক হবে??????

ধন্যবাদ। যুক্তিহীন অতিরিক্ত আশাবাদী হওয়া ঠিক না। বাজার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিন।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/18/2011 11:19 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Sems Khan:
Thanks. I appreciate your simple and straight forward analysis of complex issues. Pl keep the spirit on and looking forward to seeing our investment plan at an opportune moment. Regards always

Thanks for inspiring comments.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/18/2011 12:27 pm

Senior Member

Regist.: 01/06/2011
Topics: 3
Posts: 24
OFFLINE
taz vai nice effort.thanks.
Quote   
01/18/2011 12:47 pm

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Asad Zaman:
taz vai nice effort.thanks.

Thanks a lot
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/18/2011 12:54 pm

Senior Member

Regist.: 01/11/2011
Topics: 4
Posts: 21
OFFLINE
many many thanks bhai....
Quote   
01/18/2011 12:57 pm

Junior Member

Regist.: 12/29/2010
Topics: 0
Posts: 19
OFFLINE
nice.....
Quote   
01/18/2011 1:03 pm

NEWBIE

Regist.: 01/12/2011
Topics: 0
Posts: 2
OFFLINE
Taj Bhai..Apnar Bisleshon Obosshoi Jouktik..But Amar Kache Mone Hoy Kal Market Uthbe Shudhu Matro Oti Utsahi Moholer Jonneh..Jara Share AVG Korte Jaben..
R Amra Shudhu Takiye Takiye Dekhbo..Cuz Ja Invest korechi,Tate Avg korar Por Daam Stable Hote minimum Aro 1000 Point Lagbe..
Er Majhei Kal Kichu Sell Diye Notun Khelat Matbo Kina Vabchi..Apni ki mone Koren Sheta Jouktik??
Quote   
01/18/2011 1:33 pm

NEWBIE

Regist.: 01/06/2011
Topics: 0
Posts: 1
OFFLINE

Originally Posted by Taj U Ahmed:
বাংলাদেশ ব্যাংক ও এসইসি'র কতিপয় সিদ্ধান্ত, বাজারের উপর এর সম্ভাব্য প্রভাব ও আগামীকালের(১৯-০১-২০১১) বাজার পূর্বাভাসঃ

আজকের (১৮-০১-২০১১) বাজারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)কর্তৃক নিম্ন লিখিত সিদ্ধান্ত নেয়া হয়েছেঃ

বাংলাদেশ ব্যাংক:
১।  ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে আরো ২শ কোটি টাকা ডিমান্ড লোন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ লোন দেয়া হয়। এর আগে গতকালও ২০০ কোটি টাকা লোন দেয়া হয়। সবমিলিয়ে শেয়ার বাজারকে চাঙ্গা করতে আইসিবিকে ৪শ কোটি টাকা লোন দিল বাংলাদেশ ব্যাংক।
২।  ব্যাংকগুলোর নগদ টাকার ঘাটতি পূরণ করতে বাংলাদেশ ব্যাংক আজ ১৫টি ডিলার ব্যাংককে ৪ হাজার ৫০৭ কোটি ১৮ লাখ টাকা তারল্য সহায়তা এবং ১৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ৩ হাজার ২৬১ কোটি ৩২ লাখ টাকা রিপো সুবিধা প্রদান করেছে। তবে আজ রিপোর চাহিদা ছিল ১৮ হাজার ৪২ কোটি ৯৩ লাখ টাকা।
৩।  গত সপ্তাহে ট্রেজারি বন্ডের ২০০ কোটি টাকার নিলাম স্থগিত করার ফলে বাজারে ওই ২০০ কোটি টাকা রয়ে গেছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি):
৪। পুঁজিবাজারের তালিকাভুক্ত সবগুলো কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৫।  স্টক ডিলারদের জন্য মেম্বারস মার্জিনের ফি লিমিট ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র স্টক ডিলারদের শেয়ার ক্রয়ের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।

উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাজারে কিরূপ  প্রভাব ফেলবে তা একটু আলোচনা করা যাক।। আইসিবি কে ২০০ কোটি টাকা ঋন দেওয়ায় তাদের ক্রয়ক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে গত ১০ তারিখের ব্যাপক ধ্বসের পর আইসিবি কে যে ২০০ কোটি টাকার ঋন দেওয়ার ঘোষনা দেওয়া হয় সেই টাকায় তারা শেয়ার ক্রয় করে গত ১৭ তারিখে। তাই আগামীকালই আইসিবি উক্ত টাকার শেয়ার কিনতে পারবে বলে মনে হয় না। ব্যাংকগুলোকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার তারল্য সহায়তা এবং তিন হাজার কোটি টাকারও বেশি  রেপো সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকগুলো ঐ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করবে তেমন আশা করা যায় না। বেশিরভাগ ব্যাংক তাদের আমানতের চেয়ে বেশি বিনিয়োগ করে বসে আছে, ফলে তারল্য সংকট কাটছে না। এদিকে বিভিন্ন ব্যাংকের মার্চেন্ট শাখাকে পৃথক সাবসিডিয়ারী কোম্পানী হিসেবে রুপান্তরের সিদ্ধান্তের কারনে ব্যাংকিং চ্যানেল থেকে সহজে টাকা আসতে পারছে না। গত সপ্তাহে ট্রেজারী বিলের নিলাম স্থগিত করায় ওই টাকা বাজারে থেকে যাওয়ার  কথা, কিন্তু তা কোথায় গেলো? শেয়ার বাজারে তো ঐ টাকা আসেনি। মার্চেন্ট ব্যাংকগুলো যে পরিমান শেয়ার কিনছে তার চেয়ে দ্বিগুন শেয়ার বিক্রি করছে।  তাই ব্যাংলাদেশ ব্যাংকের নেয়া এসব সিদ্ধান্ত বাজারে তেমন প্রভাব ফেলবে বলে তেমন আশাবাদী হওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক, এসইসি বার বার বলা সত্ত্বেও ব্যাংকগুলো শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সবগুলো কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু কতদিনে তা কার্যকর করা হবে সে বিষয়ে সুষ্পস্ট কিছু বলা হয়নি। এর আগে দেখা গিয়েছে কোন কোম্পানীর শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের পর ঐ শেয়ারের দাম  ১০-২০% বৃদ্ধি পেয়েছে যা বাস্তবতার নিরিখে একেবারেই যুক্তিহীন। আবার পড়তি বাজারে অভিহিত মূল্য পরিবর্তনের পর তার দাম বাড়েনি, বরং সার্বিক বাজারের সাথে এগুলোর দামও পড়েছে। তাই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে না এলে এই সিদ্ধান্ত তেমন কাজে আসবে না। স্টক ডিলারদের জন্য মেম্বারস মার্জিনের ফি লিমিট ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকায় নির্ধারণ করায় এখন তারা ১৫ কোটি টাকা পর্যন্ত শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন সুবিধা পাবেন। এটি অবশ্যই একটি ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু তারা যদি শেয়ার না কেনেন তাহলে এই সুবিধা কতটুকু কাজে আসবে তা বলা যাচ্ছে না।

এখন যেটা করা প্রয়োজন তা হল মার্চেন্টগুলোকে শেয়ার কিনতে বাধ্য করা। মিউচুয়াল ফান্ড গুলো কেন হাত গুটিয়ে বসে আছে তার একটা ব্যাখ্যা চাওয়া যেতে পারে। শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষনায় ১০০ টাকা মূল্যের শেয়ারের দাম কালকে বাড়বে এটা নিশ্চিত করে বলা যায়, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই আগ্রহের সুযোগ নিয়ে কালকে বা পরশু মার্চেন্ট ব্যাংকগুলো তাদের শেয়ার অফলোড করে দেবে না - এই নিশ্চয়তা কে দেবে?

বিভিন্ন ফোরাম,ব্লগ, পেজ এ ইতিমধ্যে গুজব রটনাকারীদের চটকদার গুজব শুরু হয়ে গেছে। আগামীকাল গত ১১ তারিখের মত ১০০০ পয়েন্ট সূচক বাড়বে বলেও অতি উৎসাহীরা গুজব ছড়াচ্ছে। আগামীকাল বাজার বাড়বে এটা সত্য, তবে তা ১০০-২০০ পয়েন্টের বেশী বাড়বে তা আশা করা যায় না।

এর আগেও বলেছি, এখনো বলছি, বাজার তার স্বাভাবিক ধারায় ফিরে আসবে। তাই সময় এসেছে ভালো মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগ করার। আগামীকাল যদি বাজার চাঙ্গা থাকে গ্যাম্বলাররা এর সুযোগ নিয়ে দুর্বল শেয়ারের দামও বাড়াবে। তাই ফাঁদে পা না দিয়ে দুর্বল ভিত্তির শেয়ার এই সুযোগে বিক্রি করে মৌলভিত্তির শেয়ার কিনুন। আরেকটি কথা না বললেই নয়, মৌলভিত্তির যে সব শেয়ারের গত ডিসেম্বরে আর্থিক বর্ষ শেষ হয়েছে সে সব শেয়ারে বিনিয়োগ এ মুহুর্তে আপনার পুঁজি বাঁচানোর একটা রক্ষাকবচ হতে পারে।

................
Humm
Quote   
01/18/2011 7:56 pm

Senior Member

Regist.: 01/06/2011
Topics: 2
Posts: 30
OFFLINE
তাজ ভাই আপনার লেখা পড়ে খুব ভাল লাগে।
Quote   
01/18/2011 8:46 pm

Junior Member

Regist.: 12/20/2010
Topics: 0
Posts: 10
OFFLINE
THANKS FOR ur analysis.
What is fundamental share and Which one is fundamental share?
Quote   
01/18/2011 11:11 pm

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
@ LITTLE KHAN, AKASH BHI, NILIMAR NILE, REZAUL KARIM SHEIKH

Thanks for comments

@ Mahdî HдSЙ ҚђдЙ

I am telling since the commencement of my forum that market is in correction mood. Keeping it artificially up cannot sustain. Yes, OTI UTHSAHI der jonno, market may rise a bit more, you have to observe the volume whether institutional players are participating or not, I may suggest all to invest at the bottom. And also very good fundamental shares.

@ Sharose Khan

The stocks having good EPS, EPS Growth, Net Profit fter Tax, Net Profit Growth, ROE and lower P/E.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/18/2011 11:39 pm

Junior Member

Regist.: 01/07/2011
Topics: 2
Posts: 19
OFFLINE
very much realistic analysis,thx bro,keep it up
Quote   
Page 1 / 2 1 - 2 Next »
Login with Facebook to post
Preview