Page 1 / 2 1 - 2 Next »
নির্বাচিত শেয়ার_০১
05/11/2011 1:21 pm

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
Opening Date: 12/05/2011
Closing Date:

নির্বাচিত শেয়ার_০১ (সোনারগাও টেক্সটাইল)
======================

প্রিয় সদস্যবৃন্দ,
শুভেচ্ছা রইল। এই ফোরামে এবং DSE SMALL INVESTORS FORUM গ্রুপে আইটেম দেওয়ার জন্য কয়েকদিন আগে আপনাদের মতামত চেয়েছিলাম। অনেকে অনেক মতামত দিয়েছেন। বেশীরভাগ সদস্যের মতামত হল একটা আইটেম দেওয়ার এবং এক্সিটে না আসা পর্যন্ত নিয়মিত এটার আপডেট দেওয়া। বেশীরভাগ সদস্যএর মতামতের প্রেক্ষিতে একটি আইটেম দেওয়া হচ্ছে। আমি কিছুদিন সময় নিয়েছি  বাজার পরিস্থিতির কারণে। বাজার প্রায় বটম এর কাছাকাছি চলে এসেছে। এখন দ্রুত লস কভার করতে হলে এমন কোন আইটেমে বিনিয়োগ করা উচিত যাতে অল্প সময়ে লস রিকভার করে কিছু লাভ পেতে পারেন।

বর্তমান পরিস্থিতিঃ
=========

সোনারগাও বিয়ারিশ জোনে আছে এবং তা আরো কিছুদিন থাকবে। আমরা যদি এর প্রাইস মুভমেন্ট দেখি, তাহলে দেখবো বোনাস এর রেকর্ড ডে এর পরে এটার দাম ৭৫০ লেভেল থেকে ৫৫০ লেভেলে আসে, এরপর ৬৫০ লেভেল পর্যন্ত গিয়ে আবার পেছনের দিকে আসছে। এই ধারায় অগ্রসর হলে আবার ৫০০ লেভেল থেকে ঘুরার কথা। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ৩ জন ডাইরেক্টর (১৩৬০০+৪৩২০০+৮০০০) বা ৬৪৮০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন যা বর্তমান পাবলিক শেয়ারের ৮৫%, এর ফলে দাম কিছুটা থমকে গেছে। কয়েকদিনের মধ্যে এই শেয়ারগুলো বাজারে absorb হয়ে যাবে, এরপর এই শেয়ারটি ভালো ভাবেই আপমুভে যাবে বলে মনে হচ্ছে। চার্ট অনুযায়ী ৪৯০ হচ্ছে এর এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এর নিচে দাম নামার তেমন সম্ভাবনা নেই। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে এটা ৪৫০ পর্যন্ত যেতে পারে। এক্সিট পয়েন্ট কত হতে পারে তা বাজারে এর প্রতিদিনকার অবস্থা দেখে বলা যাবে। প্রাথমিকভাবে ৬৬০ হচ্ছে এর এক্সিট পয়েন্ট। বাজার পরিস্থিতি অনুযায়ী এক্সিট পয়েন্ট ১০% কম বা বেশী হতে পারে।

সোনারগাও এর পজিটিভ কিছু দিকঃ
===================
১। নেট এসেট ভ্যালু ৭১৫ টাকা
২। এ বছর সবগুলো স্পিনিং মিল ভালো ব্যবসা করেছে, ১ম কোয়ার্টারের ইপিএস ভালো আসার কথা
৩। গত বছরের বার্ষিক ইপিএস ১৪.১৫ টাকা, ডাইলুটেড ইপিএস ১২.৮৬ টাকা ( ১০% বোনাস এডজাস্টমেন্টের জন্য ডাইলুটেড ইপিএস কিছুটা কমেছে), গত বছরের প্রথম কোয়ার্টারের ইপিএস ছিলো ৪।৬৩ টাকা। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তারা রাইট শেয়ারের জন্য টাকা সংগ্রহ করবে। এসইসি রেগুলেশন অনুযায়ী , কোন কোয়ার্টার শেষ হবার ৪৫ দিনের মধ্যে তাদের আর্থিক প্রতিবেদন জানাতে হবে। সে অনুযায়ী আগামী ১৫ মে এর মধ্যে ১ম কোয়ার্টারের ইপিএস আসার কথা। এখানে মজার ব্যাপার হল, ১৫ তারিখেও যদি ইপিএস এর ডিক্লারেশন আসে তাহলে ১৬ তারিখে তা প্রকাশিত হবে , ওই দিন সহ আরো ৩ দিন রাইট এর জন্য টাকা জমা নেওয়া হবে। আমাদের দেশের মানুষের সহজাত প্রবণতা হল, গ্যাস, বিদ্যুৎ বা পানির বিল কিংবা জীবন বীমার প্রিমিয়াম অথবা রাইট শেয়ারের টাকা জমা - যেটাই হোক না কেন, শেষ তারিখে বা তার ১/২ দিন আগে সবাই তাড়াহুড়া করে টাকা জমা দেয়। এই শেয়ারের ইপিএস যদি খারাপ আসে তাহলে লোকজন রাইট কিনবে না। গত বছরের ১ম কোয়ার্টারের ইপিএস ছিল ৪.৬৩ টাকা, এ বছর অন্তত ২০% বেশী দেখাতেই হবে, সে হিসেবে ৫ টাকার নিচে ইপিএস আসার কথা নয়, আর আন-অডিটেড হিসাবে ইপিএস আরো কিছু বেশী হবার কথা। আমার ধারণা তারা ১ম কোয়ার্টারে ৬ টাকা ইপিএস ঘোষণা করবে। তাহলে বার্ষিকীকরন করে ইপিএস পাওয়া যায় ২৪ টাকা। ৬০০ টাকা বাজার মূল্য ধরলে পিই হবে ২৫,
৪। ২০০৯ সালে এই শেয়ারের দাম ছিলো ২০০ টাকার কাছাকাছি। ২০১০ সালে এটি ১০% বোনাস দিয়ে বি থেকে এ ক্যাটাগরীতে প্রবেশ করে। এ বছর ব্যবসা সম্প্রসারনের জন্য রাইট ইস্যুর মাধ্যমে মূলধন দ্বিগুণ করছে
৫। এসইসি রাইট অনুমোদন করেছে ৫০% প্রিমিয়াম সহ।
৬। এই শেয়ারের ফেসুভ্যালু ১০ টাকা করার সিদ্ধান্ত এসইসি আগেই দিয়ে রেখেছে। তদন্ত রিপোর্টে সব শেয়ারে অভিহিত মূল্য ১০ টাকা করার সুপারিশ করেছে। কাজেই নতুন চেয়ারম্যান এই বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করলে প্রথমেই আসবে সোনারগাও।
৭। ডাইরেকটররা শেয়ার সেল করছে মূলতঃ রাইট শেয়ার এর টাকা কালেকশনের জন্য।
৮। এর দাম খুব দ্রুত উঠানামা করে।
৯। নেটিং এর জন্য খুব ভালো চয়েস হতে পারে।
১০। প্রাইস স্প্রেড খুব বেশী।

সোনারগাও এর নেগেটিভ কিছু দিকঃ
===================
১। এই কোম্পানীর ডাইরেক্টরেরা "দুর্বল" ডাইরেক্টর, রাইটের টাকা কালেকশনের জন্য নিজেদের পোর্টফোলিও বিক্রি করছে।
২। গত ২ সপ্তাহে পাবলিক অংশের শেয়ারের প্রায় সমপরিমাণ শেয়ার বাজারে এসেছে( ডাইরেক্টরদের সেল), ফলে সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে।
৩। পিই ৪০ এর কাছাকাছি, টেক্সটাইল খাতের পিই ১৮ , সে তুলনায় দাম বেশী।
৪। মার্জিন একাউন্ট থেকে ট্রেড করতে পারবেন না।

সতর্কীকরণঃ এই আর্টিকেল এর মতামত লেখকের একান্তই নিজের। নিজের ঝুঁকিতে বিনিয়োগ সিদ্ধান্ত নিন। এর উপর ভিত্তি করে বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য লেখক দায়ী হবেন না। অনেক গ্রুপে লোকজন বিভিন্ন আইটেম দেয় নিজেদের ওই শেয়ার থেকে লাভ নিয়ে বের হবার জন্য এবং অন্যকে শেয়ার গছিয়ে দেওয়ার জন্য। আমি আমার অবস্থান টা পরিস্কার করে দিতে চাই, এই শেয়ারে আমার নিজের বিনিয়োগ আছে।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/11/2011 1:58 pm

NEWBIE

Regist.: 05/11/2011
Topics: 0
Posts: 1
OFFLINE
thanks Taj bhai for ur analysis... its one of the **** script of dse... if we observe some uptrend in index we might see some massive movement from it...
Quote   
05/12/2011 12:30 am

Cool Senior Member

Regist.: 01/24/2011
Topics: 7
Posts: 70
OFFLINE
নেট এসেট ভ্যালু ৭১৫ টাকা !!!

DSE website-a may be r o kom?
Quote   
05/12/2011 9:41 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
আপডেট ১২/০৫/২০১১
=============

আজকে সূচক বেশ বেড়েছে। বেশীরভাগ শেয়ারের দাম আপার সার্কিটের কাছাকাছি গেছে। সোনারগাও টেক্সটাইল ব্যতিক্রম। দাম বেড়েছে মাত্র ৯ টাকা। আজকে এটার সর্বনিম্ন ) সর্বোচ্চ দাম ছিল ৪৮০ ও ৫২০ টাকা। ডাইরেক্টরদের সেল এর কারণে আজ এটার দাম বাড়তে পারেনি। এই কোম্পানীর শেয়ারের মাত্র ৬.৮৩% বা ৭৫০০০ শেয়ার পাবলিকের কাছে আছে। গত ৩ তারিখ থেকে ৩ জন ডাইরেক্টর প্রায় ৬৫০০০ শেয়ার বিক্রি করেছেন। ৫৪০০ ইন্ডেক্স লেভেলে এই শেয়ারের দাম এমনিতেই ৫০০ টাকার কাছাকাছি যাবার কথা, পাবলিক অংশের প্রায় কাছাকাছি পরিমাণ শেয়ার বাজারে সাপ্লাই আসার পরও এটার দাম তেমন কমেনি। বাজার এই শেয়ারগুলো ভালোভাবেই  absorb করেছে। টার্ণওভার দেখে মনে হচ্ছে ডাইরেক্টরদের সেল শেষ। এরপর এই শেয়ারের মার্ক আপ হবে। এদিকে বাজার বুল রানে যাবার একটা সংকেত দিয়েছে। আগামী রবিবার ও সোমবার বেশী টার্ণওভার নিয়ে বাজার উঠলে আমরা ছোট্ট একটা বুল রান পাবো। চার্ট ও এই শেয়ারে ঢুকার সিগন্যাল দিচ্ছে।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/12/2011 10:08 am

Moderator
Forum Addict

Regist.: 01/27/2011
Topics: 13
Posts: 75
OFFLINE
আমার মনে হয়, আমরা সবাই "নির্বাচিত শেয়ার_০১ (সোনারগাও টেক্সটাইল) সম্পকে আমাদের মতামত দিতে পারি। প্রতিদন কে কতগুলো buy/ Sell করেছি, সেই সম্পকেও মতামত প্রকাশ করলে প্রতিদিনের একটা Planning করা easy হবে।

আমি ৫০০ সোনারগাও টেক্সটাইল  @ tk 507 (excluding Brokerage Commission) buy করেছি।
Quote   
05/12/2011 11:31 am

Junior Member

Regist.: 01/15/2011
Topics: 0
Posts: 20
OFFLINE

Originally Posted by Ura Dhura Man:
আমার মনে হয়, আমরা সবাই "নির্বাচিত শেয়ার_০১ (সোনারগাও টেক্সটাইল) সম্পকে আমাদের মতামত দিতে পারি। প্রতিদন কে কতগুলো buy/ Sell করেছি, সেই সম্পকেও মতামত প্রকাশ করলে প্রতিদিনের একটা Planning করা easy হবে।

আমি ৫০০ সোনারগাও টেক্সটাইল  @ tk 507 (excluding Brokerage Commission) buy করেছি।

Kini nai boss. Amar keno jani mone hoy sunday abar fall korbe. New entry deya ki tik hobe naki wait korle balo hobe?
Quote   
05/12/2011 12:33 pm

NEWBIE

Regist.: 01/08/2011
Topics: 0
Posts: 3
OFFLINE
Thanks Taj vai, Nice script, Ami ki next sunday buy dite pari?
Quote   
05/12/2011 5:01 pm

Forum Addict

Regist.: 12/31/2010
Topics: 14
Posts: 92
OFFLINE
অসংখ্য ধন্যবাদ, তাজ ভাই।
একটি শেয়ারে যতদিন পর্যন্ত এন্ট্রি দেয়া যায়, ততদিন ঐ শেয়ার নিয়ে বিভিন্ন আলোচনা চালিয়ে যাওয়ার পর নতুন আরেকটি শেয়ারের নাম দেয়া যেতে পারে। তাহলে একটি শেয়ারের উপরেই আমাদের সমস্ত মনোযোগ থাকবে। এবং ঐ শেয়ার থেকে লাভ নিয়ার সম্ভবনাও বেড়ে যাবে।

Quote   
05/12/2011 10:39 pm

Junior Member

Regist.: 01/09/2011
Topics: 0
Posts: 12
OFFLINE
Assalaa mu alaikum wa rahmatullah.
I think we have to consider Paid up capital for post alongwith EPS,NAV & others.
Paid up Cap. of Sonargaon Tex is 10.91 + 10%B=12 cr(apprx) after right
it would be 22.91 (apprx).
If possible pls compare with any other similar item. Thnx.
Quote   
05/12/2011 11:51 pm

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Ekram Eku:
নেট এসেট ভ্যালু ৭১৫ টাকা !!!

DSE website-a may be r o kom?

It is not updated in DSE Website.

SONARGAON
News:     The Board of Directors has recommended stock dividend @ 10% for the year ended on December 31, 2010. Date of AGM: 14.05.2011, Time: 12:00 Noon, Venue: Barisal Club, Barisal. Record Date: 17.04.2011. The Company has also reported EPS of Tk. 14.15, NAV per share of Tk. 715.19 and NOCFPS of Tk. 107.97 for the year ended on December 31, 2010.
Post Date:     2011-04-05
Expire Date:     2011-04-06

SONARGAON
News:     The company has informed that the Board of Directors of the company has accepted the revaluation of Land from Tk. 1,17,77,845.00 to Tk. 19,00,47,500.00 resulting into a revaluation surplus of Tk. 17,82,69,655.00, Factory Building from Tk. 8,62,47,076.00 to Tk. 18,27,71,300.00 resulting into a revaluation surplus of Tk. 9,65,24,224.00 and Machinery from Tk. 35,86,71,625.00 to Tk. 64,39,97,379.00 resulting into a revaluation surplus of Tk. 28,53,25,754.00. The revaluation is conducted by surveyor M/s. Geodetic Survey Corporation Limited.
Post Date:     2010-11-11
Expire Date:     2010-11-11

................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/12/2011 11:57 pm

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Just Shuvro:
thanks Taj bhai for ur analysis... its one of the **** script of dse... if we observe some uptrend in index we might see some massive movement from it...

ধন্যবাদ। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ডিএসই সাধারণ সূচক এবং এই শেয়ারের দাম দুটোই প্রায় সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। ফোরামে আইটেম দেওয়ার ব্যাপারে মেম্বারদের মতামত চেয়েছিলাম আরো আগে, কিন্তু বাজার পরিস্থিতি স্বাভাবিক না হবার কারণে আইটেম দিইনি। বাজার ঘুরে দাঁড়াবার আভাস পেয়েই সাহস করে দিলাম। যেহেতু এই শেয়ারে মাইনি ফ্লো আছে, প্রাইস স্প্রেড ভালো, সেহেতু সবদিক বিবেচনা করেই এই আইটেম দেওয়া হয়েছে।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/13/2011 12:02 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Ura Dhura Man:
আমার মনে হয়, আমরা সবাই "নির্বাচিত শেয়ার_০১ (সোনারগাও টেক্সটাইল) সম্পকে আমাদের মতামত দিতে পারি। প্রতিদন কে কতগুলো buy/ Sell করেছি, সেই সম্পকেও মতামত প্রকাশ করলে প্রতিদিনের একটা Planning করা easy হবে।

আমি ৫০০ সোনারগাও টেক্সটাইল  @ tk 507 (excluding Brokerage Commission) buy করেছি।

এভাবে করলে আইনগত কোন জটিলতা হয় কিনা তা ভেবে দেখার বিষয় আছে। আবার ওপেন ফোরামে কে কতগুলো কিনেছেন সেই হিসাব দেওয়া হলে অন্য কোন গ্রুপ বা বড় বিনিয়োগকারী এটার সুযোগ নিতে পারে। আমরা যা করতে পারি তা হল, প্রতিদিন এই শেয়ারের মুভমেন্ট, বাজার পরিস্থিতির সাথে এর দামের উঠানামা, এই শেয়ারে মানি ফ্লো কেমন ইত্যাদি বিষয় আলোচনা করা যাতে মেম্বারগণ সহজে সিদ্ধান্ত নিতে পারেন।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/13/2011 12:07 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Stock Plus:
Thanks Taj vai, Nice script, Ami ki next sunday buy dite pari?

I think so. The price is almost the lowest.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/13/2011 12:10 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Arshad Syed:
অসংখ্য ধন্যবাদ, তাজ ভাই।
একটি শেয়ারে যতদিন পর্যন্ত এন্ট্রি দেয়া যায়, ততদিন ঐ শেয়ার নিয়ে বিভিন্ন আলোচনা চালিয়ে যাওয়ার পর নতুন আরেকটি শেয়ারের নাম দেয়া যেতে পারে। তাহলে একটি শেয়ারের উপরেই আমাদের সমস্ত মনোযোগ থাকবে। এবং ঐ শেয়ার থেকে লাভ নিয়ার সম্ভবনাও বেড়ে যাবে।

আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমি যেটা মনে করি তা হল কোন শেয়ারে Safe Entry  এবং Safe Exit টা জানানো যাতে সঠিক সিদ্ধান্ত নিয়ে লাভ নিশ্চিত করা যায়। এটা Exit Point এ চলে আসলে এরপর অন্য কোন শেয়ারের বিষয়ে আলোচনা করা যেতে পারে।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/13/2011 12:13 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Ahmed Sohel:
Assalaa mu alaikum wa rahmatullah.
I think we have to consider Paid up capital for post alongwith EPS,NAV & others.
Paid up Cap. of Sonargaon Tex is 10.91 + 10%B=12 cr(apprx) after right
it would be 22.91 (apprx).
If possible pls compare with any other similar item. Thnx.

I have posted after much considering the facts and figures. New item will not be published until it reaches to its exit point.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 2 1 - 2 Next »
Login with Facebook to post
Preview