Page 1 / 1
আজকের খবর
01/19/2011 6:19 am

Administrator
Forum Addict


Regist.: 01/16/2011
Topics: 77
Posts: 29
OFFLINE
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও দরপতনের ঘটনাকে কেন্দ্র করে মতিঝিলের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিনিয়োগকারীরা মতিঝিলে কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ একজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা আড়াইটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক সার্কিট ব্রেকার অতিক্রম করায় লেনদেন বন্ধ হয়ে যায়। এতে বিক্ষুব্ধ হয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। তাঁরা ডিএসইর সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন।
একই সময় মতিঝিলের দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, জীবন বীমা টাওয়ারের (এসইসির অফিস) নিচতলা ও ইত্তেফাক মোড়ে বিনিয়োগকারীরা ভাঙচুর চালান। এ সময় তাঁরা কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেন। এতে পুরো মতিঝিল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় পুলিশ মতিঝিলের জীবন বীমা টাওয়ারের নিচ থেকে আবদুল ওহাব নামে একজনকে আটক করেছে।
বেলা সাড়ে চারটার দিকে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র এক ব্রিফিংয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview