DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > HELP ME PLEASE > PROBLEM RELATED TO INVESTMENT
আইপিও এ্যাপ্লিকেশনে অনিয়ম
Page 1 / 1
আইপিও এ্যাপ্লিকেশনে অনিয়ম
01/09/2011 11:22 am

Forum Addict


Regist.: 12/31/2010
Topics: 14
Posts: 92
OFFLINE
সবাই হয়তো জানেন, আইপিও এ্যাপ্লিকেশনে কিছু অনিয়ম রয়েছে। আমার পরিচিত এক জার্মান প্রবাসী ভদ্রলোক আমাকে বলেছেন, তার বন্ধু তার নামে বিও একাউন্ট খুলে আইপিওতে আপ্লাই করে। তিনি শুধু তার এফসি একাউন্ট ব্যবহার করতে দেন। এই রকম অনেকে নামে-বেনামে অনেক বিও  একাউন্ট  খুলে বসে আছে, শুধু মাত্র আইপিওতে আপ্লাই করার জন্য। একটা ফেইসবুক গ্রুপে ("Ami-Share-IPO-Öpttery-Pai Na"http://www.facebook.com/pages/Ami-Share-IPO-Lottery-Paina/141048305931313?v=wall ) দেখলাম কেউ কেউ ২৬, ১৭, ৫৫ এমনি ৬৬ টা এ্যাপ্লাই করে বসে আছে। তার মানে একটা আইপিও পেতে বিনিয়োগ অনেক অনেক বেড়ে যাচ্ছে। তার উপর আছে, বুক-বিল্ডিং পদ্ধতিতে অনিয়মের প্রিমিয়ামের ব্যবস্থা।

আমার কথা হচ্ছে, এসব অনিয়ম দুর করতে এসইসি কিছুই করতে পারে না? যে ৬৬ টা আপ্লাই করছে, সে নিশ্চয় একই ব্যাংক একাউন্ট ব্যবহার করেছে? নাকি ওরা আরো চালাক?



http://www.facebook.com/note.php?note_id=173778275991908
Quote   
01/09/2011 12:36 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Arshad Syed:
   .....অনেকে নামে-বেনামে অনেক বিও  একাউন্ট  খুলে বসে আছে, শুধু মাত্র আইপিওতে আপ্লাই করার জন্য। ................ একটা আইপিও পেতে বিনিয়োগ অনেক অনেক বেড়ে যাচ্ছে। তার উপর আছে, বুক-বিল্ডিং পদ্ধতিতে অনিয়মের প্রিমিয়ামের ব্যবস্থা
http://www.facebook.com/note.php?note_id=173778275991908



সাধারনতঃ একজন ব্যাক্তি নিজ নামে একটি ও অন্যের সাথে যৌথ ভাবে একটি বিও একাউন্ট করতে পারেন। তবে আইপিওতে বিনিয়গ লাভজনক বিধায় অনেকে আইপিও পাওয়ার জন্য কিছু কৌশলের আশ্রয় নিয়ে থাকেন। কৌশলগুলো এ রকমঃ

১। নিজের নামে বিভিন্ন ব্রোকারেজ হাউজ এবং আইসিবিতে কয়েকটি হিসাব খোলা। (এটি অবৈধ নয়)।
২। আত্মীয় স্বজনদের নামে একাউন্ট করে তা পরিচালনা করা, (এটিও অবৈধ নয়)।

ব্যাংক একাউন্ট কার কয়টা থাকবে সেরূপ কোন নীতি নেই। আমি চাইলে বাংলাদেশের সব ব্যাংক এ একটি করে একাউন্ট করতে পারি, একইভাবে সব ব্রোকারেজ হাউজে একটি করে বিও একাউন্ট করতে পারি। আর বেনামে বিও একাউন্ট করা এখন আর সহজ নয়, কারন ফরম জমা দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর কপি জমা দিতে হয়। গ্রুপে যে দাবী করছে যে তার ৫০ বা ১০০ টা বিও একাউন্ট আছে তা সঠিক নয়, আসলে সে হয়ত ৫০/১০০ টা একাউন্ট পরিচালনা করে।

এসইসি,  ডিএসই যেখানে অনিয়ম করে, যার ১০ টাকা প্রিমিয়াম পাওয়ার যোগ্যতা নেই, তার জন্য ১৪২ টাকা প্রিমিয়াম অনুমোদন করে, বাজারে ঢুকতেই যে শেয়ার তার আয়ের চেয়ে ৮৩ গুন বেশি দাম নিয়ে পাবলিক অফার হয়, আবার বলে ২০ এর অধিক  পিই আছে এমন শেয়ার ঝুঁকিপূর্ন, অতিমুল্যায়িত, সেদেশে আইপিওর দরখাস্ত করার জন্য কেউ যদি ২/১ বিও বানামেও করে তাতে কিছু যায় আসে না।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview