| 05/15/2011 12:10 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | এসইসি'র নতুন চেয়ারম্যানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ
ঢাকা, ১৫ মে (শীর্ষ নিউজ ডটকম):
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. খায়রুল হোসেনের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। কমিশনের চেয়ারম্যান মো. জিয়াউল হক খন্দকারকেও দুর্নীতির অভিযোগে বিদায় নিতে হয়েছে। আজ রোববার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়াম্যান অধ্যাপক মো. খায়রুল হোসেনকে। তিনি পুঁজিবাজারের স্বার্থ কতটা রক্ষা করতে পারবেন এ নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ড. মো. খায়রুল হোসেন শেয়ারবাজারের নিয়মিত বিনিয়োগকারী। রূপসী বাংলা হোটেলে অবস্থিত তামহা সিকিউরিটিজ হাউজে তিনি নিয়মিত লেনদেন করে থাকেন। যা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের আইনবিরোধী এবং কমিশনের সদস্য হওয়ার জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবার কথা। তবে এ অযোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ দিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সূত্রে জানা গেছে, বিতর্কিত ও দুর্নীতিপরায়ণ কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল। পুঁজিবাজারে সাম্প্রতিক কারসাজির ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সাবেক প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মো. আবদুর রউফের দুর্নীতির বিষয়ে সাম্প্রতিক এনবিআর তার ব্যাংক হিসাব তলব করেছে। তার বিরুদ্ধে প্লেসমেন্ট ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। আইসিবি'র সিইও থাকায় বিভিন্ন কোম্পানির প্লেসমেন্ট বরাদ্দের দায়িত্ব তার হাতে ছিল। জানা গেছে, বিকন ফার্মা ও মালেক স্পিনিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্লেসমেন্ট বরাদ্দের দায়িত্ব তার হাতে থাকার কারণে তিনি এসব বিষয়ে নানা অনিয়ম করেছেন বলে জানা গেছে।
এছাড়া আরেক দুর্নীতিবাজ আইসিবি'র সাবেক কর্মকর্তা কফিলউদ্দিনের সঙ্গেও এসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনের ভালো সম্পর্ক ছিল। খায়রুল হোসেন আইসিবি'র চেয়ারম্যান থাকাকালীন এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। দুর্নীতিবাজদের বিষয়ে আইসিবি'র পক্ষ থেকে বিভিন্ন সময়ে তাকে সতর্ক করা হলেও তিনি এসব বিষয় এড়িয়ে চলেছেন।
জানা গেছে, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে বেশ কয়েক বছরে ৩৪ জন লোক নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার নিয়ম-কানুনের তোয়াক্কা করা হয়নি। এমনকি পত্রিকায় কোনো বিজ্ঞপ্তিও দেয়া হয়নি। এ ছাড়া এক সময় আইসিবি'র নিয়োগ সংক্রান্ত ব্যাপারগুলো আইবিএ ও বুয়েট দেখলেও পরে তা চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে। বর্তমান এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন তখন ওই বিভাগের অধ্যাপক ছিলেন। ফলে নিয়োগের ক্ষেত্রে তিনি ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিনিয়োগকারীরা জানান, শেয়ারবাজারে ব্যাপক কারসাজির ঘটনায় ৩৩ লাখ বিনিয়োগকারী যখন পথে বসার উপক্রম হয়েছে তখন এ ধরনের বিতর্কিত লোককে এসইসির চেয়ারম্যান করায় প্রশ্ন দেখা দিয়েছে। তিনি শেয়ারবাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কি ধরনের ভূমিকা রাখবেন তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত ও আগে থেকেই দুর্নীতিবাজদের আশ্রয় দেয়ার কারণে তার ওপর আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। অনেকেই বলছেন, কারসাজিকারকরা নিজেদের স্বার্থেই তাকে ব্যবহার করবেন।
এদিকে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এসইসি'র নতুন চেয়ারম্যানকে শেয়ারবাজার কারসাজির সঙ্গে আইসিবি ও তার জড়িত থাকার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
(শীর্ষ নিউজ ডটকম/ এইচএমএম/ জেডআর/ এসসি/২০.১৪ঘ.)
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 05/15/2011 12:44 pm |
 NEWBIE

Regist.: 01/15/2011 Topics: 0 Posts: 3
 OFFLINE | দুনীতি বাজ হোক আর সত হোক, বাজার ভাল করতে পারলেই আমরা খুশি। |
|
|
| 05/15/2011 12:54 pm |
 NEWBIE

Regist.: 04/12/2011 Topics: 0 Posts: 2
 OFFLINE | liked "দুনীতি বাজ হোক আর সত হোক, বাজার ভাল করতে পারলেই আমরা খুশি।"
Thanks to "Nurul Islam Patwary" vai.. |
|
|